বিলম্বিত হলো নাসার স্পেসএক্স ক্রু-১ মিশন

১২ অক্টোবর, ২০২০ ০২:২৯  
নাসা তাদের স্পেসএক্স ক্রু-১ মিশন উন্মোচন বিলম্বিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নভেম্বরের প্রথমদিক থেকে মাঝামাঝি সময়ের মধ্যে এই মিশন পরিচালিত হবে। খবর দ্য ভার্জ। মিশনটিতে নাসার তিনজন এবং জাপানের জাক্সা স্পেস এজেন্সি থেকে একজন নভোচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাত্রা করবেন। এর আগে ৩১ অক্টোবরে মিশনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। ছয় মাসের পরিকল্পিত মিশনটি ফ্যালকন ৯ রকেটের ফাস্ট ইঞ্জিন গ্যাস জেনারেটরের সমস্যা সমাধানে দিনক্ষণ পরিবর্তন করা হয়। গত মে মাসে পরীক্ষামূলক মিশন হিসেবে ডোমো-২ ফ্লাইট পরিচালনা করে স্পেসএক্স। দুই মাসের সেই মিশনটি সফলভাবে গত ২ আগস্ট শেষ হয়। ডিবিটেক/বিএমটি